1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
একজন মানবিক ইউএনও এস এম মাহফুজুর রহমান - কোটালীপাড়া নিউজ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

একজন মানবিক ইউএনও এস এম মাহফুজুর রহমান

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৪২৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

মহামারি করোনায় নিজের নিরাপত্তার কথা না ভেবে দিন-রাত জনগনের সেবায় নিজেকে ব্যস্ত রেখেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মাহফুজুর রহমান।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সাথে সাথে উপজেলাবাসীর পাশে থেকে লড়াই করে যাচ্ছেন এই করোনাযোদ্ধা। কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য ত্রান নিয়ে ছুটেছেন দিন-রাত। যেখানেই মানুষের সমস্যার কথা শুনেছেন সেখানেই তিনি ছুটে যাচ্ছেন। সমস্যা সমাধানে নিয়েছেন নানা ধরনের পদক্ষেপ। তার এই কর্মকান্ডে খুশি উপজেলাবাসী। সামাজিক যোগাযোগ মাধাম ফেসবুকে অনেকেই তার কর্মকান্ডের ছবি পোষ্ট করে প্রশাংসা করেছেন।

করোনার কারণে গত রোরো মৌসুমে যখন ধান কাঁটার শ্রমিক সংকট দেখা দেয় তখন তিনি ‘ চাষীর হাসি সেল ‘ নামে একটি ফেসবুক পেজ খোলেন। এই পেজে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ রেজিস্টেশন করেন। রেজিস্টেশন কৃত নারী-পুরুষেরা বিনা পারিশ্রমিকে উপজেলার দরিদ্র কৃষকদের ধান কেঁটে দেন।এ ছাড়াও উপজেলার কলাবাড়ী ইউনিয়নের তরমুজ চাষীদের ক্ষতির হাত থেকে বাঁচাতে অনলাইনে তরমুজ বিক্রির ব্যবস্থা করেন। এই অনলাইনের মাধমে তরমুজ চাষীরা
প্রায় ২ কোটি ১৫ লক্ষ টাকার তরমুজ বিক্রি করেন। এদিকে ত্রান বিতরনের জন্য অত্র উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ‘ টিম কোটালীপাড়া ‘ নামে একটি গ্রুপ গঠন করেন। এই ‘টিম কোটালীপাড়া ‘ গ্রুপটি উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কর্মহীন মানুষদের দ্বারে দ্বারে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেন।

কোটালীপাড়ার ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, মাইকেল ওঝা ও খোকন বালা বলেন, ইউএনও এস এম মাহফুজুর রহমান একজন মানবিক ব্যক্তি। করোনার শুরু থেকে তিনি উপজেলাবাসীকে বিরামহীন ভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি ও ‘টিম কোটালীপাড়া ‘ এর সদস্যদের কারণে আমরা এই দুর্যোগকে সহজেই মোকাবেলা করতে পারছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, মানবসেবার ব্রত নিয়েই চাকুরিতে এসেছি। আমি এ উপজেলাবাসীর জন্য যেটা করছি তাহা আমার দায়িত্ব ও কর্তব্য বোধ থেকেই করছি। যতদিন চাকুরি করবো ততদিন মানুষের সেবা করার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!