1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪২৪ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাজ থেকে ধান ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে কৃষক নির্বাচনের জন্য এ লটারী অনুষ্ঠিত হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক নির্বাচনের লটারীর আলোচনা অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মিলন, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, খাদ্য গুদাম কর্মকর্তা নিহার রঞ্জন সমদ্দার বক্তব্য রাখেন।


আলোচনা সভা শেষে কৃষক নির্বাচনের লটারী অনুষ্ঠিত হয়। এই লটারীর মাধ্যমে উপজেলার ৮হাজার ৫শত ৯৩ জন কৃষকের মধ্য থেকে ১হাজার ৬৮জন কৃষক নির্বাচিত করা হয়।
উপজেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, এ বছর কোটালীপাড়ায় সরকারি ভাবে ৩হাজার ২শত ৩ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। আমরা এই ধান ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচিত করলাম। নির্বাচিত প্রতিজন কৃষক ৩ মেট্রিক টন করে ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!