1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় গণভোট জনসচেতনতায় অবহিতকরণ সভা - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় গণভোট জনসচেতনতায় অবহিতকরণ সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৭৩ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ্, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো: নাসির উদ্দিন বক্তব্য রাখেন।
সভায় গণভোটের গুরুত্ব,উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলের নিজ নিজ অবস্থান থেকে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
অবহিতকরণ সভার শুরুতেই সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার অংশগ্রহণকারীদের হাতে গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে শীর্ষক একটি লিফলেট তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!