1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

  • প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ২৫২ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
ব্যাপক উসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যদায় বিশ্ব শান্তি এবং মানব কল্যাণ কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হয়েছে।
আজ রবিবার সকালে ঘাঘর বাজার সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির অঙ্গনে এ মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হয়।এর আগে গত বৃহস্পতিবার শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে এ মহানাম যজ্ঞানুষ্ঠানের সূচনা হয়।
এ মহানাম যজ্ঞানুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি বাদল চন্দ্র সাহা প্রধান অতিথি হিসেবে মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপন করেন।
এ সময় স্বপন কুমার সাহা, জয়দেব সাহা,অনুকুল সাহা, রাজিব দেসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মহানাম যজ্ঞানুষ্ঠানে লোকনাথ সম্প্রদায়, ভক্ত শ্রীবাস সম্প্রদায়, দুর্গা প্রসন্ন সম্প্রদায়, আনন্দ মিলন সম্প্রদায়, শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায়, কৃষ্ণ দাসী সম্প্রদায় মহানামসুধা পরিবেশন করেন। শত শত ভক্তের সমাগমে পূণ্যভূমিতে পরিণত হয়েছে এ ধর্মীয় অনুষ্ঠান।
ঘাঘর বাজার সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরের মহানাম যজ্ঞানুষ্ঠান আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অশোক কর্মকার বলেন, এটি আমাদের বাৎসরিক মহানামযজ্ঞানুষ্ঠান। আমরা বিশ্ব মানবতার শান্তি ও মঙ্গল কামনায় এই আঙ্গিনায় প্রতি বছর মহানাম যজ্ঞানুষ্ঠান আয়োজন করে থাকি। এ মহানাম যজ্ঞানুষ্ঠানে হাজার হাজার সনাতন ধর্মালম্বী এখানে উপস্থিত হয় থাকেন। তাদের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!