1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৩ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বিজয়মেলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
বিজয় দিবস উপলক্ষে সকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
পরে পর্যায়ক্রমে পৌরসভা, মুক্তিযোদ্ধা,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রেসক্লাব কোটালীপাড়া,সাংস্কৃতিক সংগঠন,উপজেলা বিএনপি, গণঅধিকার পরিষদ, এসসিপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লের আয়োজন করা হয়। সেখানে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পায়রা ও বেলুুন উড়িয়ে মহান বিজয় দিবস উদযাপন করেন সর্বস্তরের মানুষ। পরে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ। কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লেতে ১৩টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!