1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২১১ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলা সাহিত্যের ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় তিন দিনব্যাপী চলমান ‘সুকান্ত মেলা’র সমাপনী দিনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটা প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ সুকান্ত মেলার সমাপনী অনুষ্ঠানে গুণীজনদের এই সংবর্ধনা দেওয়া হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিবকল্পনা বিষয়ক উপদেষ্ট রাশেদ আল মাহমুদ তিতুমীর।
জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম,গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী,গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বক্তব্য রাখেন।
এ বছর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রেখা রানী ওঝা, সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার দে,সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মিন্টু রায়ের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন অতিথিবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে অন্যায় ও শোষণের বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। তাঁর পৈতৃক ভিটায় আয়োজিত এই মেলা যেমন আমাদের সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করে, তেমনি স্থানীয় গুণীজনদের এই সংবর্ধনা তরুণ প্রজন্মকে সমাজ গঠনে ও ভালো কাজে আরও উদ্বুদ্ধ করবে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় আগত হাজারো দর্শনার্থী ও স্থানীয় সুধীসমাজ এই বর্ণাঢ্য আয়োজন উপভোগ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাব কোটালীপাড়ার সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!