1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে এক চিকিৎসকসহ নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে এক চিকিৎসকসহ নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ১১২০ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি।

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে এক চিকিৎসকসহ নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০০ জনে।

আজ সোমবার দুপুরে(১জুন) গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ৩ জন, কোটালীপাড়া উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় এক চিকিৎসকসহ ২ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১ জন ও কাশিয়ানী উপজেলায় ১ জন রয়েছেন। আক্রান্তদের বাড়িসহ আশা-পাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

মোট আক্রান্তের মধ্যে ৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া ১০৬ জন জেলার বিভিন্ন হাসপাতালে ও আক্রান্তের বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এবং এ পর্যন্ত একজন মারা গেছেন।

তিনি আরো জানান, এ পর‌্যন্ত ৩০৫০ জনের নমুনা পরীক্ষায় জন্য সংগ্রহ করে পাঠানো হয়েছে। এর মধ্যে ২৯৬৯ জনের টেষ্ট সম্পন্ন হয়েছে।

আক্রান্তদের মধ্যে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ৪৮ জন, কাশিয়ানী উপজেলায় ৫২ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২৪ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩৪ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৪২ জন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!