1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।  আজ রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক ও পুলিশ প্রশাসনের পক্ষে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এর পর শহীদের প্রতি সালাম জানানো হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার  সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)  রিয়াদ মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা একাডেমী সুপারভাইজার জসীম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাড়িয়া, মোদাচ্ছের হোসেন ঠাকুরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এ ছাড়া কোটালীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। এর আগে সুবিধাজনক সময়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!