1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০জনকে গুলি করে হত্যা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় বায়োগ্যাস,ভার্মীকম্পোস্ট ও সেলাই  বিষয়ে দুটি প্রশিক্ষণের উদ্বোধন কোটালীপাড়ায় সারভাইভাল প্রোগ্রামের শুভ উদ্বোধন কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত

লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০জনকে গুলি করে হত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১৬৬০ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া নিউজ ডেস্ক :

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারীর দলের সদস্যরা।

ইউ এস নিউজের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সময় রাত নয়টার দিকে লিবিয়ার মিজদা শহরে এই হত্যাকাণ্ড চালায় আন্তর্জাতিক পাচারকারীর সদস্যরা।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক পাচারকারী পরিবার তাদের সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধের জন্য ৩০ জন অভিবাসীকে হত্যা করেছে। বৃহস্পতিবার লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার কর্তৃপক্ষ (জিএনএ) এই তথ্য জানিয়েছে।

লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন।

তেলসমৃদ্ধ অর্থনীতির কারণে দীর্ঘকাল থেকে অভিবাসীদের কাছে লিবিয়া অন্যতম ‘আকর্ষণীয়’ একটা দেশ। পাশাপাশি এই দেশ ব্যবহার করে ভূমধ্যসাগর পেরিয়ে অনেকে ইউরোপেও ঢোকার চেষ্টা করেন।
লিবিয়াভিত্তিক অভিবাসীদের আন্তর্জাতিক সংস্থার মুখপাত্র সাফা মেশেলি ভুক্তভোগীদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা খবরটি পেলাম। বিস্তারিত জানার চেষ্টা করছি। যারা হাসপাতালে আছেন তাদের সাহায্য করছি।সূত্র: ইউএস নিউজ, রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!