1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

  • প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১০৪২ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) কোটালীপাড়া উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে কোটালীপাড়া পৌরসভা ফুটবল একাদশ।
গত রবিবার উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে পৌরসভা ফুটবল একাদশ রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় কোটালীপাড়া পৌরসভা ফুটবল একাদশ ৩-২ গোলে জয় পায়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ। এ সময় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টে উপজেলার একটি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন থেকে এক একটি দল উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!