1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়া পৌরসভায় নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়া পৌরসভায় নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪৭৩ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া  প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান হাজরা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
গত রবিবার সকাল ১১ টায় পৌরসভার মেয়রের অফিস কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদায়ী মেয়র হাজী কামাল হোসেন শেখ নতুন মেয়র মতিয়ার রহমান হাজরার হাতে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে মেয়র ও নবনির্বাচিত ১২ জন কাউন্সিলরকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস,সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম হাজরা ও নির্বাচিত কাউন্সিলরসহ গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর কোটালীপাড়া পৌরসভাকে একটি দূর্নীতিমুক্ত আধুনিক স্মার্ট ও দৃষ্টিনন্দন পৌরসভা গড়ার জন্য নতুন মেয়র মতিয়ার রহমান হাজরা সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২০মার্চ কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং ৬ এপ্রিল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!