1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩৯৩ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া  প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিথিকা গাইন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
আজ শনিবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের মধ্য কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূ বিথিকা গাইন মধ্য কান্দি গ্রামের ভ্যান চালক দেবদাস গাইনের স্ত্রী ও ২সন্তানের জননী।
দেবদাস গাইনের ভাতিজা সম্পদ গাইন (২০) বলেন, সকাল ১০টার দিকে আমি আমার কাকিমা বিথিকা গাইনের চিৎকার শুনে তাদের ঘরের দিকে ছুটে যাই। এ সময় ওই ঘর থেকে এক ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যাইতে দেখি। ঘরে গিয়ে আমার কাকিমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাকে নিয়ে দ্রæত চিকিৎসার জন্য হাসপাতালে রওনা দেই। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বিথিকা গাইনের স্বামী দেবদাস গাইন বলেন, প্রতিদিনের মতো আমি সকাল ৮টার সময় ভ্যান চালাতে বাড়ি থেকে বেরিয়ে যাই। এরপর আমাকে বাড়ি থেকে ফোন করলে আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রী আর বেঁচে নেই।
কোটালীপাড়ার ভাঙ্গারহাট ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বলেন, গৃহবধূ বিথিকা গাইন মারা যাওয়ার সঠিক কারণ আমরা এখনো উদঘাটন করতে পারিনি। সে মারা যাওয়ার কারণ উদঘাটনে আমরা কাজ করছি।
বিথিকা গাইনের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!