1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
এ কেমন নিষ্ঠুরতা! - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

এ কেমন নিষ্ঠুরতা!

  • প্রকাশিত : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪২৫ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাসুদ শেখ (৩৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে নির্মম ভাবে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন এক মাদক ব্যবসায়ী। বর্তমানে ওই যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
বুদ্ধি প্রতিবন্ধী মাসুদ শেখ উপজেলার সেনারগাতি গ্রামের কবির শেখর ছেলে।
এ ঘটনায় মাসুদ শেখের চাচা আবুল বশার শেখ বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
আবুল বশার শেখ জানান, গত বুধবার সন্ধ্যায় টুপুরিয়া বাসস্ট্যান্ড দিয়ে মাসুদ শেখ হেটে যাচ্ছিল। এ সময় মাসুদ শেখের শারীরিক অবস্থা নিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাচিবুর হাজরার পিতা নজির হাজরা কটুক্তি করে। তখন মাসুদ শেখ ক্ষিপ্ত হয়ে নজির হাজরার দিকে তেড়ে আসে। পাশ থেকে এ ঘটনা দেখে মাদক ব্যবসায়ী হাচিবুর হাজরা মাসুদ শেখকে নির্মম ভাবে পিটিয়ে গুরুতর আহত করে।
এলাকার ইউপি সদস্য নাসিম আহম্মেদ জানান, গুরুতর আহত মাসুদ শেখকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে মাসুদ শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো ঝঁুকিমুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাচিবুর হাজরার নামে কোটালীপাড়া থানায় একাধিক মাদক ও মানবপাচার মামলা রয়েছে। সে এলাকায় একজন খারাপ মানুষ। এলাকার লোকজন তার  হাত থেকে বাঁচতে চায়।
এ বিষয়ে জানার জন্য হাচিবুর হাজরার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বুদ্ধি প্রতিবন্ধী  মাসুদ শেখকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় অভিযোগ হওয়ার পরে সে এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন এলাকাবাসী।
কোটালীপাড়া থানার এস আই আমিনুল ইসলাম বলেন, অভিযোগটি এফআইআর করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!