1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
র‌্যাবের অভিযানে জেএমবি’র দুই সক্রিয় সদস্য গ্রেফতার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

র‌্যাবের অভিযানে জেএমবি’র দুই সক্রিয় সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১০৮৫ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
র‌্যাবের অভিযানে মুলাদী থানার একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে।
বরিশাল র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের অভিযানে রবিবার দিবাগত ভোর রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে জঙ্গি সংগঠনের ওই দুই সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো ঢাকা ডিএমপি মোহাম্মদপুর থানা এলাকার লোকমান হোসেন ওরফে সাফিন (২৪) ও একই এলাকার কাজী রাইয়ান রহমান (২১)। গ্রেফতারকৃতরা ২০১৯ সালের ২১আগষ্ট বরিশাল জেলার মুলাদী থানায় র‌্যাবের দায়ের করা মামলা নং-১১ এর আসামী।
আটককৃত আসামী লোকমান হোসেন ওরফে সাফিন এবং কাজী রাইয়ান রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমের সাথে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকার করে। তারা জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত দুই জনকে সোমবার র‌্যাবের উল্লেখিত মামলায় বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!