1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বরিশালে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ছড়িয়ে ছিটানো সরকারী ঔষধ! - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় বায়োগ্যাস,ভার্মীকম্পোস্ট ও সেলাই  বিষয়ে দুটি প্রশিক্ষণের উদ্বোধন কোটালীপাড়ায় সারভাইভাল প্রোগ্রামের শুভ উদ্বোধন কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ছড়িয়ে ছিটানো সরকারী ঔষধ!

  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১১২৩ জন সংবাদটি পড়েছেন।

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
রোগীদের ঠিকমত ঔষধ বিতরণ না করে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে সরকারী ঔষধ ছড়িয়ে ছিটিয়ে রাখার অভিযোগ উঠেছে ওই স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) স্নিগ্ধা রায়ের বিরুদ্ধে।
সরেজমিনে স্বাস্থ্য কেন্দ্রের পাশে রবিবার ঔষধগুলো দেখা গেলেও পরবর্তীতে তা অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলা হয়েছে। সরকারী ঔষধগুলো এভাবে যত্রতত্র ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।
টাকা ছাড়া মেলেনা ঔষধ ঃ নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীদের কাছ থেকে স্যাকমো  স্নিগ্ধা রায় ঔষধ বাবদ টাকা আদায় করেন। টাকা না দিলে ঔষধ নেই বলে জানিয়ে দেয়া হয় রোগীদের। অপর এক স্বাস্থ্য কর্মী জানিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বরত স্যাকমো ¯িœগ্ধা রায় নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে আসেন না। কোনদিন সকাল দশটার মধ্যে অফিসে আসলেও আবার সাড়ে বারটার মধ্যে চলে যান। এমনকি রোগীদের ঔষধপত্রও ঠিকমত প্রদান করেন না। তারা আরও জানিয়েছেন, ঔষধগুলো আগে থেকে ফিল্ড কর্মীদের দেয়া হলে সাধারণ মানুষের মাঝে বিতরণ করতে পারতেন।
এবিষয়ে সাব এ্যাসিট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ¯িœন্ধা রায় জানান, ঔষুধগুলোর মেয়াদ শেষ হয়েছে গত ফেব্রæয়ারী মাসে। তিনি আরও জানান, এক খালারে কাগজ পোড়াইতে দিছিলাম। খালায় কাগজ পোড়াইছে আর ঔষধগুলো ওখানে ফেলে রাখছে। সেটা আমার চোখে পরলে হয়তো সরাতাম। সরকারী ঔষধের মেয়াদ শেষ হয়ে গেলে করনীয় কি? জানতে চাইলে সেটা তার জানা নেই বলে উল্লেখ করেন।
এবিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সাইয়্যেদ মো. আমরুল্লা জানান, স্বাস্থ্য কেন্দ্রের পাশে এভাবে সরকারী ঔষধ ছড়িয়ে রাখার সুযোগ নেই। যদি ঔষদের মেয়াদ শেষ হয়ে যায় তবে সে আমাকে জানাবে। তারপর সিভিল সার্জনকে জানিয়ে এগুলো ধ্বংস করতে হবে। কিন্তু সে আমাকে কিছুই জানায়নি। তিনি আরও বলেন, স্যাকমো ¯িœগ্ধা রায় নিয়মিত অফিস করেন না বলেও তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য কেন্দ্রে আট মাস অনুপস্থিত ডাক্তার ঃ আট মাসে আট দিনও অফিস না করার অভিযোগ পাওয়া গেছে বাটাজোর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. শুভ্রা দাসের বিরুদ্ধে। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ ইউনিয়নের সাধারণ রোগীরা। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০১৯ সালের ডিসেম্বর মাসের ১২ তারিখ এ স্বাস্থ্য কেন্দ্রটিতে যোগদান করেন ৩৯তম বিসিএসের চিকিৎসক শুভ্রা দাস। এরপর কয়েকদিন চিকিৎসা সেবা প্রদান করলেও গত মার্চ মাস থেকে অনুপস্থিত রয়েছেন তিনি।
এবিষয়ে ডাক্তার শুভ্রা দাস জানান, তার বাড়ী চট্টগ্রামের রাউজানে। তিনি একজন আনমেরিড। একা এখানে তার থাকা সম্ভব হচ্ছেনা। তিনি আরও জানান, গত জানুয়ারী মাসে তার জন্ডিস ধরা পরার পর তিনি কয়েক মাস অসুস্থ ছিলেন। তিনি অন্যত্র বদলির জন্য আবেদন করেছেন বলেও উল্লেখ করেন। এবিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সাইয়্যেদ মো. আমরুল্লা জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছ ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!