1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গৌরনদীতে কলেজ ছাত্রীর লুকানো লাশ উদ্ধার করেছে পুলিশ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গৌরনদীতে কলেজ ছাত্রীর লুকানো লাশ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ১০৯০ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
রহস্যজনক কারণে পরিবারের সদস্যরা নিহত কলেজ ছাত্রীর লাশ লুকিয়ে দাফন করতে অন্য জেলায় নিলেও থানা পুলিশের হস্তক্ষেপে ওই ছাত্রীর লাশ দাফন করতে পারেনি তারা। পুলিশ নিহত শারমিন আক্তার (১৭) লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকার।
টরকী বন্দরের কাঠ ব্যবসায়ী খোকন সরদার জানান, তার মেয়ে শারমিন আক্তার গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। তুচ্ছ ঘটনা নিয়ে তার স্ত্রী শনিবার রাতে শারমিনকে গালমন্দ করে। এতে অভিমান করে রোববার দুপুরে নিজ বাসার শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে শারমিন আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত একবছর ধরে শারমিন জনৈক এক যুবকের সাথে প্রেমর সম্পর্কে জড়িয়ে পরে। বিষয়টি শারমিনের পরিবারের সদস্যরা জানতে পেরে ওই সর্ম্পক ছিন্ন করতে শারমিনকে বিভিন্ন ধরনের চাঁপ প্রয়োগ করে আসছিলো।
গৌরনদী মডেল থানার এসআই সাধন কুমার মন্ডল জানান, ঘটনার পর অতিগোপনে বাসায় তালা ঝুলিয়ে শারমিনের লাশ তার পরিবারের সদস্যরা দাফনের জন্য গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শারমিনের শয়ন কক্ষে তল্লাশী চালিয়ে বেশ কিছু আপত্তিকর আলামত জব্দ করেছে। পরবর্তীতে রোববার রাতে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। সোমবার সকালে শারমিনের লাশের ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এসআই সাধন উল্লেখ করেন।
অপরদিকে ময়নাতদন্ত ছাড়াই নিহত শারমিনের লাশ থানা থেকে ছাড়িয়ে নেয়ার জন্য রোববার রাতভর স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের নানা অপচেষ্ঠা চলে। এতে করে শারমিন আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এনিয়ে থানা পুলিশের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!