1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ার শিশু শিক্ষার্থী অপহরণকারী গ্রেফতার, ঢাকা থেকে অপহৃতা উদ্ধার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ার শিশু শিক্ষার্থী অপহরণকারী গ্রেফতার, ঢাকা থেকে অপহৃতা উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৭৬ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়ার পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী অপহরণের ঘটনায় র‌্যাবের সহযোগিতায় অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণকারীর দেয়া তথ্য মতে ঢাকা থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়েছে।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার সুজনকাঠি গ্রামে নুরু সরদার ও রেহানা বেগম দম্পত্তির মেয়ে, গৈলা প্রাক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী রিমী আক্তার গত সোমবার (২১ সেপ্টম্বর) সন্ধ্যার পরে স্থানীয় নূ-এ-মদিনা এতিমখানার সামনের দোকানে চিপস্ কিনতে গেলে সেখান থেকে রিমীকে জোর করে রাসেল মুন্সি ও অজ্ঞাতনামা লোকজন মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় রিমীর মা রেহানা বেগম বাদী হয়ে মঙ্গলবার রাসেল মুন্সির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন, নং-১৩ (২২.৯.২০)।


মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান জানান, মামলা দায়েরের পর বরিশাল র‌্যাব-৮এর সহযোগীতা নিয়ে মঙ্গলবার রাত সাড়ে আটটায় বরিশাল জিলা স্কুলের মোড় থেকে অপহরণকারী রাসেল মুন্সি (২৬)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাসেল মুন্সি ওরফে হৃদয় বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার কর্নকাঠী গ্রামের আব্দুল লতিফ মুন্সির ছেলে।
গ্রেফতারকৃত রাসেলের দেয়া তথ্য মতে অপহৃতা শিশু শিক্ষার্থী রিমী আক্তারের ঢাকায় অবস্থান সনাক্ত করে বুধবার সকালে ঢাকা থেকে অপহৃতা রিমীকে উদ্ধার করে থানায় আনার ব্যবস্থা করা হয়েছে।
গ্রেফতারকৃত রাসেলকে বুধবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার ভিক্টিমকে আদালতে জবানবন্দি প্রদান ও ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরণ করা হবে বলেও জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!