1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় জনদুর্ভোগ লাঘবে কেটে দেওয়া হলো খালের বাঁধ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় জনদুর্ভোগ লাঘবে কেটে দেওয়া হলো খালের বাঁধ

  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৭৮৬ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭ বছর জনদুভোর্গ লাঘবে কেটে দেওয়া হলো খালের বাঁধ। বাঁধটি কাটার সময়ে বাঁধ ভাঙ্গা উল্লাসে ফেটে পড়ে এলাকাবাসী। এই বঁাধ কাটার ফলে প্রায় ২০টি গ্রামের মানুষ উপকৃত হবে বলে তারা জানিয়েছেন।
আজ সোমবার উপজেলার পাড়কোনা- পয়সারহাট খালের বুজগোর্কোনা নামক স্থানে নির্মিত বাঁধটি কেটে দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাগেছে, পাড়কোনা- পয়সারহাট খালের বুজগোর্কোনা নামক স্থানে বাঁধ দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ২০০৩ সালে একটি ব্রিজ নির্মাণ করা হয়। কাজ শেষ করার পরে ঠিকাদারী প্রতিষ্ঠান বাঁধটি না কেটেই চলে যায়। এর পর পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রশি টানাটানির কারণে দীর্ঘ প্রায় ১৭ বছর যাপত খালের বাঁধটি কাটা হয়নি। অবশেষে এলাকাবাসীর দাবির মুখে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বাঁধটি কেটে ফেলা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ বলেন, এই বাঁধটি কেটে দেওয়ার ফলে উত্তরপাড়া, পূর্বপাড়া, বান্ধাবাড়ি, বটবাড়ি, খাকবাড়ি, আমবাড়ি, জটিয়ারবাড়িসহ প্রায় ২০টি গ্রামের জনগন উপকৃত হবে। এ সকল এলাকার মানুষের নৌ যাতায়াত ও বোরো আবাদের সুবিধা হবে।


উত্তরপাড়া গ্রামের বদিউজ্জামান বলেন, এই খালটিতে বাঁধ থাকার কারণে আমাদের এলাকার প্রায় ৩০হাজার জনগনের বোরো আবাদে সমস্যা হতো। আমরা সেচ সুবিধা পেতাম না। এখন আমাদের আর সমস্যা হবেনা। বিল থেকে ধান কেটে সহজেই বাড়ি নিয়ে আসতে পারবো।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, এই বাঁধটি এলাকার প্রায় ২০টি গ্রামের জনগনের জন্য জনদুভোর্গ হয়ে দাড়িয়েছিল। প্রায় ১৭ বছর পরে এলাকার জনগন দুভোর্গমুক্ত হলো। বাঁধটি কেটে দেওয়ায় এলাকার জনগন ধান, মাছ ও নৌ যাতায়াতের জন্য উপকৃত হবেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!