1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
লাইনে দাঁড়িয়ে টিসিবির পন্য কিনলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

লাইনে দাঁড়িয়ে টিসিবির পন্য কিনলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ১৫৬৯ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

রাজনৈতিক পদ-পদবী অনুযায়ী তার আয়েশি জীবনযাপন করার কথা। কিন্তু তিনি চলেন অত্যন্ত সাদাসিধে ভাবে। পরিবারের বাজার করেন নিজ হাতে। সদা হাস্যোজ্জল, কর্মীবান্ধব এই নেতাটি হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ।
গত বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যার আগমূহুর্তে আয়নাল হোসেন শেখ উপজেলার উনশিয়া মোড়ে লাইনে দাঁড়িয়ে ট্রেডিং কপোর্রেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য ক্রয় করেন।
তিনি ব্যাগ হাতে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে ৬শত টাকা দিয়ে ১কেজি ডাল, ৩কেজি চিনি, ৫লিটার তেল ক্রয় করে।


আয়নাল হোসেন শেখকে এভাবে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করতে দেখে অনেকেই প্রশাংসা করেছেন।

আয়নাল হোসেন শেখ বলেন, এই মহামারির মধ্যে পুরো রমজান ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রি হয়েছে। আমি এই পণ্যের গুনগত মান দেখার জন্য এখানে এসেছিলাম। পণ্যের গুনগত মান দেখে লাইনে দাঁড়িয়ে আমিও কিছু পণ্য ক্রয় করলাম।
টিসিবির ডিলার মো: মোস্তাফা কামাল বলেন, টিসিবির পণ্য বিক্রির গাড়ির কাছে গিয়ে লাইনে দাঁড়িয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখকে পণ্য ক্রয় করতে দেখে আমরা অবাক হয়েছি। এ ধরণের সাদাসিধে রাজনৈতিক নেতা এখনো আমার চোখে পড়েনি।
কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ একজন কর্মীবান্ধব জননেতা। তিনি ইচ্ছা করলেই আয়েশী জীবনযাপন করতে পারেন। কিন্তু তিনি তা করেন না। তিনি অত্যন্ত সাদা মনের মানুষ। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঠিক ব্যক্তির হাতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!