1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
অপূর্ব ও তানজিন তিশার ঈদে প্রচারিত হবে নাটক ‘হঠাৎ দেখা’ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

অপূর্ব ও তানজিন তিশার ঈদে প্রচারিত হবে নাটক ‘হঠাৎ দেখা’

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ১৪৬৩ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক :

ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। জুটি বেঁধে তারা অভিনয় করেছে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে। অপূর্ব আর তিশার মানেই দর্শকদের বাড়তি চমক। বিগত বছরের মতো এবারের ঈদেও আসছেন তারা। তবে এবার টিভি নয়, তাদের দেখা যাবে ইউটিউবে। নাটকের নাম ‘হঠাৎ দেখা’। যেখানে উঠে আসবে জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি ও প্রেম-বিরহের অন্যরকম একটি গল্প।

কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন বাঁধন লিংকন, শারিকা সাবাহসহ অনেকে। ‘হঠাৎ দেখা’ প্রযোজনা করছে ‘ক্লাব ইলেভেন’। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ঈদের অনুষ্ঠানমালায় এটি মুক্তি পাবে।

জানা গেছে, জীবনে ঘটে যাওয়া পরিচিত ঘটনাই উঠে আসবে নাটকে। তবে তা অন্যভাবে। নাটকে রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তিশা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এবারের ঈদে আরও একটি নাটক তারা অবমুক্ত করবে। সেটি হলো- ‘বিবাহ করিতে চাই না’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন ও পরিচালনায় রয়েছেন রুবেল হাসান। এতে অভিনয় করেছেন তাহসান খান ও সায়লা সাবি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!