1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
অদৃশ্য শত্রু করোনা ক্লান্তিলগ্নে বিভিন্ন খাতে প্রধানমন্ত্রীর প্রণোদনা ত্রাণ সহায়তা বা ঈদ উপহার মহতি উদ্যোগ- এমপি গোপাল - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

অদৃশ্য শত্রু করোনা ক্লান্তিলগ্নে বিভিন্ন খাতে প্রধানমন্ত্রীর প্রণোদনা ত্রাণ সহায়তা বা ঈদ উপহার মহতি উদ্যোগ- এমপি গোপাল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৭৭৬ জন সংবাদটি পড়েছেন।

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অদৃশ্য শত্রু করোনা সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাকে যথাযথভাবে আমরা পালন করলে এটাকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হব। এই ক্লান্তিলগ্নে প্রধানমন্ত্রী তার দেশের প্রত্যেকটি মানুষ যেন কষ্ট না পায় সে কারণে সর্বাত্তক উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বা ঈদ উপহার, বিভিন্ন খাতে প্রণোদনা মহতি উদ্যোগ। প্রধানমন্ত্রীর প্রণোদনা ত্রাণ সহায়তা নিয়ে কোন ভাবে বিতর্কিত করার চেষ্টা করলে তার পরিণাম মোটেও শুভ হবে না।
বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে ১৮ মে ২০২০ সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ৩৩ জন শিশু এবং ৫২ জন মা’কে ৭ হাজার ২শ টাকা করে মাতৃকালীন ভাতা ও শিশুর খাদ্য হিসাবে ৬ লক্ষ ১২ হাজার টাকা বিতরণ কালে প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপি উপরক্ত বক্তব্য রাখেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক শামিম ফিরোজ আলম, ক্রিড়া সম্পাদক ইয়াছিন আলী, পৌর আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক রতন ঘোস পিযুস প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও একই দিনে তিনি, বীরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন হোসেনের সভাপতিত্বে খাদ্য শষ্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২০ মৌসুমের ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত লটারী উদ্বোধন ও উপজেলার কোমরপুর এলাকায় চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ কার্যালয়ে বাংলাদেশ ন্যাজ্যাারীণ মিশন (বিএনএম) এর বাস্তবায়নে, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি)’র সহযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মহীন ও অসহায়দের মাঝে ২৮৮ টি পরিবারের প্রত্যকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি হুইল, ৫ পিচ মাস্ক, ৫ কেজি আলু, ৬০ পিচ সিভিট ট্যাবলেট ও ব্লিচিং পাউডার সহ খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!