1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন - কোটালীপাড়া নিউজ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ১৩৫৮ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পা দিলো। এ উপলক্ষে বুধবার প্রশাসনিক ভবনের সামনে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। উদযাপন অনুষ্ঠানে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কেক কাটা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. শাহজাহান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন অনুষদের ডীন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান, বাংলা বিভাগের সভাপতি আব্দুর রহমান, শেখ রাসেল হলের প্রভোষ্ট মোঃ ফায়েকুজ্জামান মিয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম হিরা, সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়া, কর্মচারী সমিতির সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম আশিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. শাহজাহান সকলকে শুভেচ্ছা জানান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্চা বাণি প্রদান করেন।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয় দিবস পালনের জন্য ২০১২ সালে ১৪ জুলাই রিজেন্ট বোর্ডের ৭ম সভায় প্রতিবছর ৮ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০০১ সালের ৮ জুলাই মহান জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। জাতির জনকের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই অনেক বাধার সম্মুখিন হয়। বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর এ বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে। ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়টি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করে। ২০ জানুয়ারি ২০১০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আইন বাস্তবায়নের জন্য সরকার এসআরও জারি করে। ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!