1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

  • প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৪৮ জন সংবাদটি পড়েছেন।
কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 
আজ বুধবার (২০ আগস্ট) উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে  উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোটালীপাড়া ১০০ শয্যা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে মিলিত হয়।
পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানের শুরুতে প্রধান অতিথি হিসেবে   স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মৃণাল কান্তি বৈষ্ণব, বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সহ-সভাপতি ফায়েক উজ্জরমান শেখ,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদারসহ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে হাসপাতাল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন এবং বৃক্ষ রোপনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির সমাপ্তী ঘটে।
উল্লেখ্য ১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগ ও বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!