1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগামীকাল কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মদিন - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগামীকাল কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মদিন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৫৩ জন সংবাদটি পড়েছেন।
কোটালীপাড়া প্রতিনিধিঃ
আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মদিন। প্রগতিশীল  তরুণ এ কবি ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্টাচার্য। মা সুনীতি দেবী।
ভারতে জন্মগ্রহণ করলেও কবির পূর্ব পুরুষের নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। বর্তমানে কবির পিতৃভিটায় তার নামে সরকারিভাবে একটি অডিটোরিয়াম ও লাইব্রেরি করা হয়েছে। কবির এ বাড়ি দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসেন। এছাড়াও প্রতি বছর কবির জন্ম, মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে তার পূর্ব পুরুষের ভিটায় গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ মেলায় ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কবিপ্রেমীরা অংশগ্রহণ করেন।
 এ বছর কবির জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে নানা ধরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবির প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবিতা প্রতিযোগিতা ও আলোচনা সভা। আলোচনা সভায় বরেণ্য কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রেখে গেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। তাই তার অবদানকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে নানা ধরণের কর্মসূচি গ্রহণ করেছি। আগামীতে আমরা উপজেলা প্রশাসন থেকে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর চেয়ে বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করবো।
কবি সুকান্ত ভট্টাচার্য ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!