1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৭৬৫ জন সংবাদটি পড়েছেন।

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলমান কয়েকদিন ধরে প্রচন্ড শীতে কষ্ট করছে মানুষ। গরম কাপড়ের স্বল্পতায় ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট আরও বেশি।
তাদের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।

গত সোমবার (১৫জানুয়ারি ) রাতে উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার ও কয়েকটি আশ্রয়ণ প্রকল্পে ছিন্নমূল ও অসহায় মানুষদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন তিনি।

শীতবস্ত্র পাওয়া লোকজন বলেন, ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়েছেন। শীত বেশি হওয়ায় কাজ নেই আমাদের। তাই অনেকটাই কর্মহীন হয়ে পড়েছি। গত কয়েকদিন থেকে প্রচন্ড শীতের কারণে অনেক কষ্ট হচ্ছিলো।কিন্তু আজ কম্বল পেয়ে আমরা অনেক খুশি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন বলেন, ছিন্নমূল অসহায় মানুষগুলো নিজের পেটের ক্ষুধাই ঠিকমত মেটাতে পারে না। সেখানে শীতের কাপড় কিভাবে কিনবে? তাই আমাদের প্রত্যেকের উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি চাই সমাজের সকল বিত্তবান মানুষ এই শীতে সবার পাশে দাঁড়াই।
কম্বল বিতরণের সময় ইউএনওর সঙ্গে ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমানসহ উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!