কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কোটালীপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের নদীর পশ্চিমপাড়ের জনগণ এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম, সমাজসেবক জলিল গাজী,মোশারফ মোল্লা, খলিল গাজী,জসিম বেপারী, এমদাদ আলী বক্তব্য রাখেন।
বিস্তারিত